Poems, Articles, Quotes, love SMS, Motivational speech, birthday, গান ও ভিডিও, বাণী, ছবি, গুরুত্বপূর্ণদিন
Monday, August 7, 2017
Sunday, August 6, 2017
Tuesday, July 18, 2017
বিবেক
বিবেক
সুবোধ কুমার শীট
তুমি কি দেখেছো তাকে?
যে তোমায় ভাবিয়ে তোলে-
'তুমি এদেশের গৌরব'।
তুমি কি তাহাকে জানো?
যে তোমাকে বর্তমানে শুধায়-
'অসহায়কে সাহায্য করার জন্য'।
তাকে তুমি দেখোনি কিন্তু তারে জানো!
সে তোমার,আমার মধ্যে সদা থাকে,
সে চায় এক,কিন্তু আমরা করি আর এক।
সে মানবিকতা বোঝায় রাখার চেষ্টা করে,
কিন্তু আমরা,লোক লজ্জার ভয়ে বেঁকে পড়ি।
তাই বলি চলো বিবেকের সততায় আমরা এগিয়ে যাই!
এসো সমাজের পঙ্কিলে কমল ফুটিয়ে তোলার চেষ্টা করি।।
রচনাকাল -
নিজ বাসভবন,
16/07/2017,
গোধূলি -06:30,
Tuesday, June 20, 2017
মা আমার
মা আমার
সুবোধ কুমার শীট
সহনশীলতা মা আমার,
কষ্ট করেছে জীবনে তাহার।
কখনো না ঘুমিয়ে কাটিয়েছে কত রাত,
শিশুর কাছেই জাগ্রত সদা রখেছে মাথায় হাত।
মায়ের কোলে শিশু রয়েছে যখন বড়ো উল্লাসেতে,
তখন মা মাতৃত্ব অনুভব করেছে শিশুর সেই মুচকি হাসিতে।
সংসারের কর্মে রয়েছে সদা ছুটিহীন তাহার জীবনে,
কাজের ফাঁকে মানুষ করেছে তাহার সন্তানে।
খিদে পেটে যখন সন্তানের, মা ছাড়া আর আসে কে রে,
বুকের প্রেম পান করিয়ে সমাদরে শুধুই মায়েরাই পারে সন্তানেরে।
মায়ের কষ্ট ধারণ করে আছে এমন কে?
পারবে শুধু মায়ের কন্যা জানিয়েছো কি সমাজকে।
অসহ্য যন্ত্রণা হয়তো মা খানিকক্ষণ যাবেই ভুলে,
প্রথম চুম্বন যখন পড়ে শিশুর ভালে।
মা-শিশুর ভালোবাসায় কর্মফলও নত,
এই বন্ধনের গভীরতা ছিড়বে না আসুক যত ক্ষত।
মা তো মা কোন কষ্ট ধরবো তুলে,
ফুলের মতো থাকবে পড়ে মায়ের চরণ পাবে বলে।।
রচনাকাল -
নিজ বাসভবন,
10/05/2017,বুধবার,
সকাল- 11:00,
Sunday, June 18, 2017
ও গগন
ও গগন
সুবোধকুমারশীট
মুক্ত রাতে বিছানায় ছাদে,যখন ঘুম ভেঙে যায়
দুই নয়ন মেলিয়া ঊর্ধ্বপানে তাকাইয়া দেখি,
কত তারা,কত নক্ষত্র, আঁখি মেলিয়া যেন মোরে তাঁকায়।
আমি পারিনা মেলাতে আঁখি, যেন লজ্জার মোহে ভ্রুকুটি ,
সময়ের কাছে বদ্ধ আমি,নির্মল স্বপ্ন নয়নে পল্লব দুটি ।
ফুরফুরে বাতাসের আবেশ ক্লান্ত শরীরে যখন করে স্পর্শ ,
যেন মনে হয় বেদনার স্থানে মালিশের শিহরণ জাগে ক্রমশ ।
পারিনা থাকিতে জাগ্রত,দুর্বল ঊর্ধ্ব পল্লব নিম্নে ধাবিত;
তখনই বাতাসের মুক্ত শিহরণে ,মজা করে আমার সয়নে ।
যখন নিদ্রাহীন চক্ষু নয়নে, তাকাই সেই ঊর্ধ্ব গগনে;
উজ্জ্বল তারা,নক্ষত্র দুই নয়ন মেলিয়া তাঁকায় যেন আমার পানে।
এই ভাবেই ক্লান্ত শরীরে, মুক্ত গগনে
শিহরণ বাতাসের মাঝে কখন যেন হারিয়ে যায় পারে না বুঝতে,
পারে না মুক্ত বাতাসের মজা লুঠতে,
আমার ক্লান্ত, বেদনাময় এই হৃদয়ে এই মনে ।।
রচনাকাল -
নিজ বাসভবন,
03/01/2017,মঙ্গলবার,
রাত- 11:21,
আবৃত্তি শোনার জন্য :-
Click 》(আবৃত্তি শুনুন )
Wednesday, May 10, 2017
শুধায়ে ভাবনা
শুধায়ে ভাবনা
সুবোধকুমারশীট
আরে আরে চলছো কি ভাবে?
আমারে দেখো কি পিঁপড়ে চলনে
অসহায় মোরা কিন্তু দ্রুততা সঙ্গে রবে।
হয়তো আসতে সময় অতলে,
কিন্তু আসিব বারেবারে ভালো-মন্দে
থাকিব অন্তরে কখনো ছলে কখনো বলে।
সময়ের জালে চিনিবে তুমি আমারে,
যদি পবিত্র মনে হতাশা জাগে অন্তরে
একগুচ্ছ বেদনা,সৃষ্ট ভাবনা রূপে তোমারে।
যখন মনে উত্ফুল্ল জাগে তখন স্মৃতি চলে,
আপন মনে কেবা ধরে ভবঘুরে মেতে ওঠে
অধরা কামনা ভাবনা রূপে তোমার ভালে।
আমি যে সহজ,সরল সবার ধরন,
ভাবো মোরে যেমন যখন আমি সঙ্গে তখন
অসহায় তাই ভাবনারূপে করি স্মৃতি পূরণ।
মোরা যেমন জাতপাত,ধনী-গরিব নাহি মানি,
সমস্ত বৈষম্য ভুলে তোমারে ধারণ করি
সব্বাইকে অতি সমাদরে আপন করে শান্তিতে আনি।
তোমরা কি তা পারো না, ঐতিহ্যের মোহে আজও কি বাঁধা,
দ্রুতগামী জীবনে মন্থনে বিরূপ ভাবনায়
নিজেরা নিজেদের অন্তরে রয়েছে আজও ধাঁধা
মোরাতো অসহায় তাই তোমার কাছে ভাবনা রূপে,
আজও আছি বেশ, নাই যে মোর শেষ
আমার ঘাঁটি তুমি, তোমার ভাবনায় আমি দিয়েছি সঁপে।
আরে আরে চলছো কি ভাবে?
আমারে দেখো কি পিঁপড়ে চলনে
অসহায় মোরা কিন্তু দ্রুততা সঙ্গে রবে।।
রচনাকাল -
নিজ বাসভবন,
26/03/2017,রবিবার,
সকাল -06:11,
Subscribe to:
Posts (Atom)







